গাবতলী বগুড়াঃ
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান পেরির হাট মাঠে অনুষ্ঠিত হয়েছে “আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট”। টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরশেদ মিলটন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোরশেদ মিলটন বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি আরাফাত রহমান কোকোর ক্রীড়াঙ্গনে অবদানের কথা স্মরণ করে বলেন, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার প্রসারে এমন উদ্যোগ সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে। তিনি তরুণদের সুস্থ বিনোদন ও শারীরিক-মানসিক বিকাশে খেলাধুলার প্রতি আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়দের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন এবং ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।