গাবতলী বগুড়াঃ
বগুড়ার গাবতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৮ জুন ২০২৬) সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে গাবতলী মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাবতলী পৌরসভার পদ্মপাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় মোঃ সাইফুল ইসলাম ওরফে স্বাধীন (৩৫), পিতা- মোঃ আব্দুর রশিদ, সাং- পদ্মপাড়া পূর্বপাড়া, থানা- গাবতলী, জেলা- বগুড়াকে ১৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতাভুক্ত। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গাবতলী মডেল থানা পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।