বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাহজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর মাঝিরা গ্রাম থেকে মোছাঃ রহিমা খাতুন রোজিনা (২৫) নামে এক গৃহবধূ গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে রোজিনা তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাননি।
নিখোঁজ রোজিনার পিতা আব্দুর রহিম, মাতা শিরিন বেগম এবং স্বামী মো. শাহিন। তাদের বাড়ি শাহজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর মাঝিরা গ্রামে।
রোজিনার মায়ের দাবি, মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি তার স্বামী মো. শাহিন ফোনের মাধ্যমে পরিবারকে অবহিত করেন। তবে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত রোজিনার কোনো খোঁজ মেলেনি।
পরিবারের সদস্যরা জানান, রোজিনার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করা হয়েছে।