গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীনকে যোগদান উপলক্ষে বিভিন্ন মহল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় জানানো হয়, সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে তিনি গাবতলী উপজেলার ভূমি প্রশাসনকে আরও জনবান্ধব, স্বচ্ছ ও গতিশীল করে তুলবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের। পাশাপাশি ভূমি-সংক্রান্ত সেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশা প্রকাশ করা হয়।
এ সময় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়। একই সঙ্গে গাবতলী উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
সৌজন্যঃ বাংলাদেশ প্রেস ক্লাব গাবতলি উপজেলা শাখা।দৈনিক বগুড়ার বার্তা সাথে থাকুন (thedailybogurabarta@gmail.com) সম্পাদকঃ মোঃ আবু সাইদ শান্ত
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬। সৌজন্যঃ বাংলাদেশ প্রেস ক্লাব গাবতলি উপজেলা শাখা।দৈনিক বগুড়ার বার্তা সাথে থাকুন (thedailybogurabarta@gmail.com) সম্পাদকঃ মোঃ আবু সাইদ শান্ত