সংবাদ সম্মেলনে তিনি তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক অধিকার নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে সমাজে তাদের প্রতি বৈষম্য, অবহেলা ও অসম্মানজনক আচরণ বন্ধ করে মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ তৈরির আহ্বান জানান।
বক্তব্যে আনোয়ারা ইসলাম রানী তৃতীয় লিঙ্গের মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, রাষ্ট্র ও সমাজের প্রতিটি মানুষের সমান অধিকার ও সম্মান নিয়ে বেঁচে থাকার সুযোগ থাকা উচিত।
তিনি আরও বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। তাদের প্রতি বৈষম্য দূর করে আত্মনির্ভরশীল ও নিরাপদ জীবন নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা রক্ষা এবং সম্মানজনক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
সৌজন্যঃ বাংলাদেশ প্রেস ক্লাব গাবতলি উপজেলা শাখা।দৈনিক বগুড়ার বার্তা সাথে থাকুন (thedailybogurabarta@gmail.com) সম্পাদকঃ মোঃ আবু সাইদ শান্ত
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬। সৌজন্যঃ বাংলাদেশ প্রেস ক্লাব গাবতলি উপজেলা শাখা।দৈনিক বগুড়ার বার্তা সাথে থাকুন (thedailybogurabarta@gmail.com) সম্পাদকঃ মোঃ আবু সাইদ শান্ত