• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ গাবতলীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবদল নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন

গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

Reporter Name / ২৮ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

গাবতলী বগুড়াঃ
বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ চত্বরে আজ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বক্তারা বলেন, বৃক্ষ পরিবেশের অন্যতম প্রধান রক্ষাকবচ। দেশের পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানো এবং রোপণকৃত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান।
কর্মসূচির শেষে উপস্থিত অতিথিরা উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd