• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য

Reporter Name / ২৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বগুড়া প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট পড়তে যাওয়ার পর নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী এক শিশুকন্যার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রধান সন্দেহভাজনসহ তিনজনকে আটক করা হয়েছে।

নিহত শিশুর নাম রাকিকা আক্তার রাকা (৬)। সে সান্তাহার পৌরসভার ইয়ার্ড কলোনি নূরানি মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্রী। তার বাবা রায়হান আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিদিনের মতো প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রাকা। নির্ধারিত সময় পার হলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তার দাদি, ফুফু ও বাবা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

অনেক খোঁজাখুঁজির পরও রাকার সন্ধান না মেলায় পরিবারের সদস্যরা সান্তাহার পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। পরে সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য রাকার বাবাকে আদমদীঘি থানায় পাঠানো হয়।

এদিকে রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যরা খবর পান, সান্তাহার পৌরসভার সাহেবপাড়া এলাকার আমজাদ হোসেনের বাড়ির শয়নকক্ষ-সংলগ্ন একটি কক্ষে সাদা প্লাস্টিকের বস্তার ভেতরে রাকার মরদেহ পাওয়া গেছে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন প্রধান সন্দেহভাজন আমজাদ হোসেনকে আটক করে রাখেন।

খবর পেয়ে আদমদীঘি থানা ও সান্তাহার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আমজাদ হোসেন (৪০), তার স্ত্রী বন্যা (৩২) এবং অপর সহযোগী বাবুকে জনতার হাত থেকে উদ্ধার করে হেফাজতে নেন। এ সময় গণপিটুনিতে আহত হওয়ায় আমজাদ হোসেন ও তার স্ত্রীকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। হত্যার পর মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে ঘরের পাশে রাখা হয়েছিল।

তিনি আরও জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়দের মধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd