• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট

Reporter Name / ২৯ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

বগুড়া প্রতিনিধি: রাজধানী ঢাকার মতো বগুড়া শহরেও রাতের আঁধারে অলিগলি ও সড়কে ছিনতাইয়ের ঘটনা বাড়ছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ শহরের প্রাণকেন্দ্র সাতমাথার কাছে এক ছিনতাইয়ের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
জানা যায়, ঢাকা থেকে নাইট কোচযোগে বগুড়ায় আসা দুই যাত্রীকে তাদের গন্তব্য বনানী এলাকায় নামিয়ে দেওয়ার কথা থাকলেও বাস কর্তৃপক্ষ তাদের চারমাথা এলাকায় নামিয়ে দেয়। পরে ওই দুই যাত্রী রাত আনুমানিক ২টার দিকে রিকশাযোগে সাতমাথা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হন।
পথিমধ্যে টিনপট্টি মাথা বগুড়াপাড়া এলাকায় পৌঁছামাত্র মোটরসাইকেলে করে আসা একদল ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা দুই যাত্রীর ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, শহরের বিভিন্ন এলাকায় গভীর রাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল বৃদ্ধি এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এলাকাবাসীর দাবি, বগুড়া শহরে ক্রমবর্ধমান ছিনতাই ও অপরাধ প্রবণতা রোধে প্রশাসনের সজাগ নজরদারি এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd