• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার

বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ

Reporter Name / ৩২ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাহজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর মাঝিরা গ্রাম থেকে মোছাঃ রহিমা খাতুন রোজিনা (২৫) নামে এক গৃহবধূ গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার পরিবারের পক্ষ থেকে তাকে খুঁজে পেতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৯টার দিকে রোজিনা তার স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাননি।
নিখোঁজ রোজিনার পিতা আব্দুর রহিম, মাতা শিরিন বেগম এবং স্বামী মো. শাহিন। তাদের বাড়ি শাহজাহানপুর উপজেলার সাজাপুর বেলপুকুর মাঝিরা গ্রামে।
রোজিনার মায়ের দাবি, মেয়ের নিখোঁজ হওয়ার বিষয়টি তার স্বামী মো. শাহিন ফোনের মাধ্যমে পরিবারকে অবহিত করেন। তবে ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত রোজিনার কোনো খোঁজ মেলেনি।
পরিবারের সদস্যরা জানান, রোজিনার সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা তার পরিবারের সঙ্গে দ্রুত যোগাযোগ করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও কামনা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd