• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ গাবতলীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবদল নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন

বগুড়া মহানগরে মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড

Reporter Name / ৭ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

বগুড়াঃ
বগুড়া, ১৩ জুন: বগুড়া মহানগরের সেউজগাড়ী আমতলা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মজনু (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া।
গ্রেফতারকৃত মোঃ মজনু শেরপুর থানার উত্তর সাহাপাড়া এলাকার বাসিন্দা এবং তিনি মোঃ বুদা শেখের ছেলে।
শনিবার (১৩ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানের সময় সেউজগাড়ী আমতলা এলাকা থেকে মজনুকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে দোষী সাব্যস্ত করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd