• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আস্থা ও ভরসা এম আর হাসান পলাশ গাবতলীতে চক-মড়িয়া প্রামাণিক পাড়া কবরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাবতলীতে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং প্যারেড ও মোতায়েন গাবতলী উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে সম্রাট হাসান দোয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি পদে তৌমিরুল ইসলাম তৌকিরের জীবনবৃত্তান্ত জমা বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতিসহ চার নেতা গ্রেপ্তার সারিয়াকান্দিতে ডোবা পেরিয়ে স্কুলে যাতায়াত ৮০ শিক্ষার্থীর, ঝুঁকিতে শিক্ষা ও নিরাপত্তা রংপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদার দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন

গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন

Reporter Name / ১৩৩ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার গাবতলী সরকারি কলেজ মাঠে কর্মসূচি পালন করেছে গাবতলী সরকারি কলেজ ছাত্রদল, উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী কর্মসূচিতে স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কলেজ মাঠে উপস্থিত হন। এ সময় তারা কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন।

কর্মসূচিতে গাবতলী সরকারি কলেজ ছাত্রদল, গাবতলী উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা দলীয় কর্মসূচি সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত নেতারা বলেন, কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে গাবতলী উপজেলা, পৌরসভা ও কলেজ শাখার নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

কর্মসূচিতে স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd