• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

বগুড়ার চারমাথার একটি আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

Reporter Name / ৬৬ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

বগুড়া:
বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত একটি আবাসিক হোটেল থেকে এরুলিয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বিপুল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সেঞ্চুরি মোটেল হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।
এদিকে, স্থানীয় কয়েকজন ব্যক্তি অভিযোগ করেছেন যে সংশ্লিষ্ট আবাসিক হোটেলে বিভিন্ন অনিয়ম ও অসামাজিক কর্মকাণ্ড সংঘটিত হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd