• শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

বগুড়া সিটি কর্পোরেশনের স্টেশন রোডে পরিচ্ছন্নতা কার্যক্রম ও সিসি ক্যামেরার শুভ উদ্বোধন

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

বগুড়া:
নগরবাসীর জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও আধুনিক নগর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে বগুড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে স্টেশন রোড এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সিসি ক্যামেরা স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রসাশক এম আর ইসলাম স্বাধীন । এ সময় তিনি বলেন, নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিক সেবা উন্নয়নের জন্য পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও জোরদার করা হবে। পাশাপাশি সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, যানজট নিয়ন্ত্রণ এবং অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর স্টেশন রোড এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং স্থাপিত সিসি ক্যামেরাগুলোর কার্যক্রম পরিদর্শন করা হয়।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, পরিচ্ছন্ন পরিবেশ ও আধুনিক নিরাপত্তা ব্যবস্থার ফলে স্টেশন রোডের সার্বিক পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের চলাচল নিরাপদ হবে।
বগুড়া সিটি কর্পোরেশনের এই উদ্যোগ নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd