• শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

হাঁস আনতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

Reporter Name / ১৭ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

বগুড়া, শেরপুর প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় জমিতে চড়াতে দেওয়া হাঁস ফিরিয়ে আনতে গিয়ে বজ্রপাতে সাব্বির হোসেন (১৮) নামে এক তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সকাল ৮টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকান্দর পশ্চিমপাড়া (স্কুলপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ির পাশের একটি জমিতে চড়াতে দেওয়া হাঁস আনতে যান সাব্বির। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে তীব্র বজ্রপাত শুরু হয়। একপর্যায়ে একটি বজ্রপাত সরাসরি একটি মেহগনি গাছ ও সাব্বিরের ওপর আঘাত হানে। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। বজ্রপাতের তীব্রতায় গাছটির একটি ডালও ভেঙে মাটিতে পড়ে যায়।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, “সকালে হাঁস আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে ছেলেটির মৃত্যু হয়েছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা নিহতের পরিবারের খোঁজখবর নিচ্ছি।”

তরুণ সাব্বিরের আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কানাইকান্দর পশ্চিমপাড়া (স্কুলপাড়া) এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd