• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) ছুরিকাঘাত করে তার কাছে থাকা মামলার গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে শহরের ফুলদীঘি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ কর্মকর্তা মইনুল ইসলাম বগুড়া শহরের কৈগাড়ি পুলিশ ফাঁড়িতে কর্মরত। ছুরিকাঘাতে আহত হওয়ার পর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাত ১টার দিকে এসআই মইনুল ইসলাম মোটরসাইকেলে বনানী মোড় থেকে কৈগাড়ি পুলিশ ফাঁড়ির দিকে যাচ্ছিলেন। পথে ফুলদীঘি এলাকায় পেপসি কোম্পানির কার্যালয়ের সামনে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। এ সময় তারা তার কাছে থাকা মামলার নথিপত্র ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তার ডান পায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
আহত অবস্থায় এসআই মইনুল ইসলাম নিজেই একজন অটোরিকশাচালকের সহায়তায় হাসপাতালে পৌঁছান। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। কী কারণে ওই পুলিশ কর্মকর্তার ওপর হামলা করা হয়েছে এবং ছিনিয়ে নেওয়া নথিপত্রের প্রকৃতি কী ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd