• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার

Reporter Name / ৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বগুড়া:
বগুড়ার গাবতলী উপজেলার এক তরুণী (২১) সারিয়াকান্দি উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং বাকি জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গাবতলী উপজেলার জয়ভোগা (ভাঙ্গনপাড়া) এলাকার বাসিন্দা ওই তরুণী তার পরিচিত আতিকুল ইসলামের সঙ্গে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ী এলাকায় এক বান্ধবীর সঙ্গে দেখা করে বগুড়ার উদ্দেশে ফিরছিলেন। পথে ৬ থেকে ৭ জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। অভিযোগ অনুযায়ী, দুর্বৃত্তরা আতিকুল ইসলাম ও তরুণীকে মারধর করে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
পরে সারিয়াকান্দি উপজেলার চর হরিণা এলাকায় আতিকুল ইসলামকে আটকে রেখে তরুণীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরদিন সকাল আনুমানিক ৯টার দিকে তরুণী ও তার সঙ্গে থাকা ব্যক্তিকে উদ্ধার করে। পরে ভুক্তভোগীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সারিয়াকান্দি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd