• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

Reporter Name / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 ঢাকাঃ
গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধি এবং ন্যায্য অধিকার বাস্তবায়নের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আইএইচআরসি) ট্রাস্টের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন আনন্দ মহল সরকার সহ সংগঠনের অন্যান্য দায়িত্বশীল সদস্যরা।
নেতৃবৃন্দ বলেন, দেশের গ্রামীণ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা, বিভিন্ন সরকারি কার্যক্রম বাস্তবায়ন এবং জনসেবামূলক কাজে গ্রাম পুলিশ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। কিন্তু তাদের দায়িত্ব ও পরিশ্রমের তুলনায় বেতন-ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা অত্যন্ত অপ্রতুল।
তারা আরও বলেন, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে গ্রাম পুলিশ সদস্যদের স্বল্প আয়ে সংসার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছেন। তাই তাদের জীবনমান উন্নয়নের স্বার্থে বেতন-ভাতা বৃদ্ধি, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা, অবসরকালীন সুযোগ-সুবিধা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে গ্রাম পুলিশদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, সরকার বিষয়টির গুরুত্ব বিবেচনা করে গ্রাম পুলিশদের কল্যাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
বক্তারা বলেন, গ্রাম পুলিশদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা গেলে তারা আরও দক্ষতা, নিষ্ঠা ও উদ্দীপনার সঙ্গে দেশের জনগণের সেবায় কাজ করতে পারবেন।
সভা শেষে সংগঠনের পক্ষ থেকে গ্রাম পুলিশদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd