বগুড়া প্রতিনিধি:
বগুড়া শহরের বিআরটিসি মার্কেট সংলগ্ন ১ নম্বর রেল-ঘুন্টি থানামোড় কামারগাড়ীগামী সড়কের সেলিম হোটেলের সামনে অভিযান চালিয়ে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়া জেলা কার্যালয়।
গ্রেফতারকৃতরা হলেন মোছাঃ বুলবুলি বেগম (৪৫), স্বামী মৃত আজিজুল রহমান, দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্পপট্টি, হাকিমপুর, দিনাজপুরের বাসিন্দা এবং মোছাঃ নাজমা বেগম (৩৮), স্বামী মোঃ লিটন মিয়া, বগুড়া শহরের চকসুত্রাপুর কশাইপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একে অপরের বিয়াইন বলে জানিয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পাওয়া যায় যে এলাকায় একটি ইয়াবার চালান ক্রয়-বিক্রয় হবে। এ তথ্যের ভিত্তিতে জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জিললুর রহমানের নেতৃত্বে একটি বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সেলিম হোটেলের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন দুই নারীর দেহ তল্লাশি করে তাদের ভ্যানিটি ব্যাগ থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির ১০ হাজার টাকা, মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি সাইড ব্যাগ, একটি সিমসহ একটি বাটন ফোন এবং পৃথক সিমসহ আরও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা হিলি সীমান্ত এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করেছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ সামসুল আলম বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা