• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

নন্দীগ্রামে ৪০ পিস ইয়াবাসহ পরোয়ানাভুক্ত আসামিসহ ৬ জন গ্রেফতার

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

 (বগুড়া):
বগুড়ার নন্দীগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন এবং পৃথক অভিযানে তিনজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

সোমবার (৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম থানার এসআই রাজিব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম উপজেলার ১ নম্বর বুড়ইল ইউনিয়নের ভদ্রদিঘী বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জনৈক মো. গোলাম মোস্তফার চায়ের দোকানের সামনে থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে কহুলী গ্রামের গোলাম মোস্তফার ছেলে আব্দুস সালাম (৪০), গুল মাহমুদের ছেলে গোলাম মোস্তফা (৬২) এবং ভদ্রদিঘী গ্রামের ছেবের উদ্দিনের ছেলে শরিফুল ইসলামকে (৩৮) গ্রেফতার করা হয়।

এদিকে পৃথক অভিযানে উপজেলার ৪ নম্বর থালতামাজগ্রাম ইউনিয়নের গোপালপুর (আপুছাগাড়ী) গ্রামের আবুল কালামের ছেলে গোলাম মোস্তফা, চককয়া গ্রামের মৃত শহীদ আলী আকন্দের ছেলে আফছার আলী আকন্দ (৫৮) এবং জামালপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আল আমিনকে (২৬) পরোয়ানাভুক্ত মামলার আসামি হিসেবে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি (তদন্ত) রাজু কামাল বলেন, “মাদকের বিরুদ্ধে সরকারের নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি পরোয়ানাভুক্ত আসামিদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd