• শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ার শাহজাহানপুরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূ রোজিনা নিখোঁজ প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ, কয়েক ঘণ্টা পর বস্তাবন্দী মরদেহ উদ্ধার: আদমদীঘিতে চাঞ্চল্য বগুড়ার শাহজাহানপুরে বিউটি পার্লারকে কেন্দ্র করে উত্তেজনা, অতিরিক্ত টাকা দাবি ও ভাঙচুরের অভিযোগ বগুড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম গ্রাম পুলিশদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি গাবতলী সদর ৭ নং ইউনিয়নের প্রাণের দাবি—একটি পূর্ণাঙ্গ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন বগুড়ার আদমদীঘিতে গাঁজা ও চোলাইমদসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা গাবতলীর তরুণী সারিয়াকান্দিতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার, দুই অভিযুক্ত গ্রেপ্তার বগুড়া শহরে গভীর রাতে ছিনতাই: যাত্রীদের মোবাইল ও টাকা লুট বগুড়ায় এসআইকে ছুরিকাঘাত করে মামলার নথিপত্র ছিনতাই

শতাধিক পরিবারের চলাচলের পথ বন্ধ, গাবতলীতে পুরোনো রাস্তায় প্রাচীর নির্মাণের অভিযোগ

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের নজরারপাড়া (কুড়িরপাড়া) গ্রামে শত বছরের পুরোনো একটি চলাচলের রাস্তায় ইটের প্রাচীর নির্মাণ করে পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১২০টি পরিবারের সদস্যরা চলাচলে চরম দুর্ভোগের মুখে পড়েছেন। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরারপাড়া গ্রামে দীর্ঘদিন ধরে একটি কাঁচা রাস্তা জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। এলাকাবাসীর দাবি, ১৯৬৬ সাল থেকে রাস্তাটি নিয়মিত ব্যবহৃত হলেও সম্প্রতি স্থানীয় বাসিন্দা ছাম্মাদ মুন্না ওই রাস্তায় ইটের প্রাচীর নির্মাণ করে চলাচল বন্ধ করে দেন।
অভিযোগ রয়েছে, শুধু প্রাচীর নির্মাণই নয়, রাস্তার দুই পাশেও পুকুরের মতো করে মাটি খনন করা হয়েছে। ফলে শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং বিভিন্ন ধরনের যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রায় ১২০টি পরিবারের মানুষ কার্যত অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছেন।
এ পরিস্থিতিতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে ভুক্তভোগী এলাকাবাসীর পক্ষে ১২০ জন স্বাক্ষরিত একটি লিখিত আবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ হাফিজুর রহমান বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলাকাবাসী দ্রুত রাস্তাটি উন্মুক্ত করে স্বাভাবিক চলাচল নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd