• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, সম্পাদক ও বার্তা সম্পাদককে বগুড়া জেলা প্রতিনিধিদের শুভেচ্ছা গাবতলীর বাগবাড়ী পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ছাত্রদল নেতা এম আর হাসান পলাশ বগুড়ার গাবতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্যের চারটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফিফা বিশ্বকাপে স্পেনের বিজয় নিশান, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা বগুড়ায় ছিনতাইকারী কর্তৃক সিএনজি চালকে হ*ত্যা : ওই মামলায় গ্রেফতারকৃত আসামীর মৃত গাবতলীতে ১০০ গ্রামে ১০০ ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান বগুড়ার ধুনটে গৃহবধূকে হত্যা, ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যদের খোঁজ নেই বগুড়ায় চালু হলো ‘প্রাণিবান্ধব শিক্ষার্থী ছাউনি’—সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বগুড়ার শিবগঞ্জে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে দম্পতির ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গাবতলীতে ‘তোমাদের জন্য’-এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

গাবতলীতে ‘তোমাদের জন্য’-এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

 

গাবতলী (বগুড়া), : বগুড়ার গাবতলী উপজেলায় আর্থ-সামাজিক সংগঠন ‘তোমাদের জন্য’-এর উদ্যোগে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে হুইলচেয়ার তুলে দেন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক ও গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু এবং পৌর বিএনপির যুগ্ম সম্পাদক সাহিদুল ইসলাম।

সংগঠনের সহকারী পরিচালক আখতার ফরিদ জামানের সভাপতিত্বে এবং নির্বাহী পরিচালক প্রভাষক হামিদুল হক শিলুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গাবতলী পৌর বিএনপির সহ-সভাপতি মতিয়ার রহমান মতি, আবু হাসনাত শাহিন এবং সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক খোরশেদ আলম জুয়েল, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল কনক, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, যুবদল নেতা শাওন, তাজুল, গনি, সেলিম ও কামাল, পৌর শ্রমিকদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আনিছার রহমান, উপজেলা জাসাসের সেক্রেটারি ইমরান হোসেন সাগর এবং ছাত্রদল নেতা রাহী, অভি ও আসিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বক্তারা সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়াতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান। তারা বলেন, মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষে উপকারভোগীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd