গাবতলী (বগুড়া) :
২০ জুলাই (সোমবার) বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়ী পূর্বপাড়া গ্রামে শর্ট-সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারকে পরিদর্শন করেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ও তরুণ সমাজসেবক এম আর হাসান পলাশ।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং অগ্নিকাণ্ডে হওয়া ক্ষয়ক্ষতির বিষয়ে অবগত হন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং তাদের পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
এম আর হাসান পলাশ বলেন, “দুর্যোগ বা যেকোনো সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে ব্যক্তিগত ও সামাজিকভাবে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন। উপস্থিত সবাই ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সম্মিলিতভাবে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।