• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও হাসপাতাল পরিদর্শন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল করিম বাদশা। বগুড়ার শাজাহানপুরে নিজ বাড়ি থেকে বৃদ্ধের গলাকাটা মরদেহ উদ্ধার দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আস্থা ও ভরসা এম আর হাসান পলাশ গাবতলীতে চক-মড়িয়া প্রামাণিক পাড়া কবরস্থানের উন্নয়ন কাজের উদ্বোধন- শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাবতলীতে আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের ব্রিফিং প্যারেড ও মোতায়েন গাবতলী উপজেলা ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে সম্রাট হাসান দোয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা গাবতলী উপজেলা ছাত্রদলের সভাপতি পদে তৌমিরুল ইসলাম তৌকিরের জীবনবৃত্তান্ত জমা বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতিসহ চার নেতা গ্রেপ্তার সারিয়াকান্দিতে ডোবা পেরিয়ে স্কুলে যাতায়াত ৮০ শিক্ষার্থীর, ঝুঁকিতে শিক্ষা ও নিরাপত্তা

বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

Reporter Name / ১৫ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

শতাধিক বিজ্ঞান প্রকল্প প্রদর্শন, বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শহীদুল্লাহ হাউস

নিজস্ব  প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে বগুড়া বীট মডেল স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকতের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজমুল হাসান।

মেলায় প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা শতাধিক বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও পরিবেশবিজ্ঞানের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীরা এসব প্রকল্প তৈরি করে। প্রদর্শিত উল্লেখযোগ্য প্রকল্পের মধ্যে ছিল ‘অপারেশন স্যাডো-১২৯ ড্রোন’, ‘স্মার্ট সোলার হাউজ’, ‘ভূমিকম্প সহনশীল দালান’, ‘স্মার্ট ফায়ার রেসকিউ হাউজ’, ‘প্রাকৃতিক ভারসাম্য’ ও ‘হোমমেড এয়ারকুলার’। এ ছাড়া পরিবেশবান্ধব নানা উদ্ভাবনী প্রকল্পও প্রদর্শন করা হয়।

মেলার উদ্বোধনের পর অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সঙ্গে প্রকল্পের কার্যপদ্ধতি ও উদ্ভাবনের নানা দিক নিয়ে কথা বলেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও বিজ্ঞানভিত্তিক চিন্তার প্রশংসা করেন। অতিথিরা বলেন, বিজ্ঞান মেলার মতো আয়োজন শিক্ষার্থীদের মধ্যে জানার আগ্রহ বাড়ানোর পাশাপাশি অনুসন্ধান, গবেষণা ও উদ্ভাবনের মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দীন সৈকত বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ এবং বাস্তবমুখী শিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন কিছু উদ্ভাবনে আগ্রহী হবে এবং ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বিজ্ঞান মেলার পাশাপাশি অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতা। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আন্তঃহাউস বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শহীদুল্লাহ হাউস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd