বগুড়া : জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রতিনিধি সম্মেলন-২০২৬ উপলক্ষে বগুড়ার ফাইভ স্টার হোটেল মমইনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার বার্তা সম্পাদক মুন্না খান বায়েজিদ।
অনুষ্ঠানে বগুড়া জেলার সকল প্রতিনিধির পক্ষ থেকে প্রকাশক ও সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এবং বার্তা সম্পাদক মুন্না খান বায়েজিদকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। এ সময় পত্রিকার অগ্রযাত্রা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রতিনিধি মোছাঃ তাহেরা জামান লিপি, বিশেষ প্রতিনিধি হাকিম আব্দুল গনি মণ্ডল, ক্রাইম রিপোর্টার মোঃ শাকিকুল ইসলাম শাকিল, জেলা ভ্রাম্যমাণ প্রতিনিধি আব্দুর রহমান নাহিদ, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুর রহিম এবং গাবতলী উপজেলা প্রতিনিধি আবু সাঈদ শান্তসহ জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জাতীয় দৈনিক ভোরের চেতনা দেশের গণমাধ্যমে আরও শক্তিশালী অবস্থান তৈরি করবে। সম্মেলন শেষে উপস্থিত প্রতিনিধিরা সম্পাদক ও বার্তা সম্পাদকের নেতৃত্বে পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।