• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পৌর কর্মচারীর, আহত ৭ বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, সম্পাদক ও বার্তা সম্পাদককে বগুড়া জেলা প্রতিনিধিদের শুভেচ্ছা গাবতলীর বাগবাড়ী পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ছাত্রদল নেতা এম আর হাসান পলাশ বগুড়ার গাবতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্যের চারটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফিফা বিশ্বকাপে স্পেনের বিজয় নিশান, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা বগুড়ায় ছিনতাইকারী কর্তৃক সিএনজি চালকে হ*ত্যা : ওই মামলায় গ্রেফতারকৃত আসামীর মৃত গাবতলীতে ১০০ গ্রামে ১০০ ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান বগুড়ার ধুনটে গৃহবধূকে হত্যা, ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যদের খোঁজ নেই বগুড়ায় চালু হলো ‘প্রাণিবান্ধব শিক্ষার্থী ছাউনি’—সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়

বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

বগুড়া, ১ আগস্ট: বগুড়ার কাহালু উপজেলায় মালবাহী ট্রাক ও মাছবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার (১ আগস্ট) সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের কাজিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি ময়মনসিংহ সদর উপজেলার রাঘবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে লুৎফর রহমান (৫০)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। নিহত অন্য তিনজন হলেন পিকআপের চালক, হেলপার এবং অপর এক মাছ ব্যবসায়ী। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে একটি পিকআপে করে মাছ নিয়ে নওগাঁতে বিক্রি শেষে ফেরার পথে শনিবার সকাল ১০টার দিকে কাজিপাড়া এলাকায় পৌঁছায়। এ সময় একটি যানবাহনকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা নওগাঁগামী মালবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক, হেলপার এবং দুই মাছ ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় কিছু সময়ের জন্য বগুড়া-নওগাঁ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে কাহালু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পরে নিহত চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি শফিকুল ইসলাম জানান, নিহত লুৎফর রহমানের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। অপর তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনার কারণ এবং ট্রাকের চালক ও হেলপারকে আটকের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd