• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার বগুড়া-নওগাঁ সড়কে বাসের চাপায় নিহত ৭, আহত অন্তত ১৫ বগুড়ায় শাহসুলতান যাত্রীবাহী গাড়ির চাপায় অটোভ্যান চালক নিহত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে কথিত সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, গ্রেপ্তার ৩ আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পৌর কর্মচারীর, আহত ৭ বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত

বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা

Reporter Name / ১১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার চেলোপাড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর ও সেমাই উৎপাদন এবং খাদ্যে অননুমোদিত রাসায়নিক রং ব্যবহারের অভিযোগে ‘ডলার চানাচুর এন্ড সেমাই’ কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে কারখানাটিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে কারখানায় পায়ে মাড়িয়ে খাদ্য প্রস্তুত, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর উৎপাদন ও সংরক্ষণ এবং দীর্ঘদিনের পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া খাদ্য তৈরিতে অননুমোদিত রাসায়নিক রং ব্যবহার এবং শ্রমিকদের স্বাস্থ্যবিধি না মানার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, এসব অনিয়ম ও খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের দায়ে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় কারখানা কর্তৃপক্ষকে ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে সরকারি আইন ও বিধিবিধান যথাযথভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd