• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পৌর কর্মচারীর, আহত ৭ বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, সম্পাদক ও বার্তা সম্পাদককে বগুড়া জেলা প্রতিনিধিদের শুভেচ্ছা গাবতলীর বাগবাড়ী পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ছাত্রদল নেতা এম আর হাসান পলাশ বগুড়ার গাবতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্যের চারটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফিফা বিশ্বকাপে স্পেনের বিজয় নিশান, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা বগুড়ায় ছিনতাইকারী কর্তৃক সিএনজি চালকে হ*ত্যা : ওই মামলায় গ্রেফতারকৃত আসামীর মৃত গাবতলীতে ১০০ গ্রামে ১০০ ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান বগুড়ার ধুনটে গৃহবধূকে হত্যা, ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যদের খোঁজ নেই বগুড়ায় চালু হলো ‘প্রাণিবান্ধব শিক্ষার্থী ছাউনি’—সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়

বগুড়া শেরপুরে ৪টি ইজি বাইক উদ্ধার চোর চক্রের ২ নারীসহ ৪ জন গ্রেফতার

Reporter Name / ১৬৮ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

 

সূত্রঃ শেরপুর থানার মামলা নং-১৬, ১৭ তাং-০৯/০৫/২০২৬ খ্রিঃ, ধারা-৩২৮/৩৭৯/৩৪ পেনাল কোড।

যাত্রী বেশে উঠে চালকে চেতনানাশক খাওয়ায়ে অজ্ঞান করে ইজি বাইক চুরি

গোটা বগুড়া জেলায় সংঘবদ্ধ একটি চক্র যাত্রী সেজে ইজি বাইক টার্গেট করে ঠিক সন্ধ্যার পূর্ব মহুর্ত ইজি বাইক রিজার্ভ ভাড়া করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলে তাদের সুবিধাজনক স্থানে নিয়ে গিয়ে বিভিন্ন খাবারের সাথে চেতনানাশক খাওয়ায়ে চালককে অজ্ঞান করে ইজি বাইক নিয়ে চলে যায়। এ সংঘবদ্ধ চক্রের দুই নারীও আছে। এসআই বিকাশ চক্রবর্তী একটি পুলিশ টিম নিয়ে গত ১ মাস থেকে এই চক্রকে সনাক্তের জন্য আসামীদের মডাস অপারেন্ডিসহ আসামীদের বিভিন্ন তথ্য সংগ্রহ পূর্বক গ্রেফতারের জন্য নিবিড় ভাবে চেষ্টা করে। পরবর্তীতে অত্র থানায় ৩টি ইজি বাইক চুরি সংক্রান্তে উপরোক্ত মামলা ২টি রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিকাশ চক্রবর্তী তার টিম নিয়ে শেরপুরসহ বগুড়া জেলার বিভিন্ন থানা অভিযান পরিচালনা করেন। আসামী মোছাঃ আংগুরী বেগম (৪৮), পিতা মোসলেম উদ্দিন, সাং করমজা পাড়া, থানা-কাহালু, জেলা-বগুড়াকে শেরপুর উপজেলা দড়িমুকুন্দ গ্রামের শহিদুল হাজীর চাতাল থেকে আজ রবিবার (১০ মে) রাত ৪ টার সময় গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামী মোঃ লিটন প্রাং (ওরফে) বাটু (৪২), পিতা মৃত মোখলেছুর রহমান ও মোছাঃ ছালেহা বিবি (৩৯), স্বামী মোঃ লিটন প্রাং বাটু, উভয় সাং গোকর্ণ, উভয় থানা-কাহালু। বগুড়া দ্বয়কে সদর উপজেলা বারোপুর মধ্যপাড়া গ্রামের জনৈক এবাদুল হকের বাড়ী থেকে একই তারিখ সকাল সাড়ে ৬ টার গ্রেফতার করা হয়। আসামী লিটনের দেওয়ার তথ্যের ভিত্তিতে আসামী মোঃ শহিদুল ইসলাম সোহাগ শেখ (৩৭), পিতা মৃত কুরবান আলী, স্থায়ী সাং মালগ্রাম মধ্যপাড়া, বর্তমান সাং-চান্দাই, থানা ও জেলা। জেলা-বগুড়াকে তার নিজ বসত বাড়ী থেকে গ্রেফতার করা হয়। আসামীদের লিটন ও শহিদুল ইসলাম সোহাগের দেখানো মতে শহিদুল ইসলাম সোহাগের বসত বাড়ীর ডাইনিং থেকে ১টি সবুজ এবং ১টি লাল রংয়ের ইজি ২টি বাইক উদ্ধার করা পূর্বক একই তারিখ সকাল ৯ টার সময় জব্দ করা হয়। আসামী মোঃ শহিদুল ইসলাম সোহাগের দেওয়ার তথ্যের ভিত্তিকে বগুড়া শহরের সূত্রাপুর এলাকা জনৈক মোঃ পল্টু এর গ্যারেজ থেকে অপর একটি নীল রংয়ের ইজি বাইক উদ্ধার পূর্বক একই তারিখ সকাল সাড়ে ১০ টার সময় জব্দ করা হয়। আসামী মোঃ শহিদুল ইসলামের দেখানো মতে শহরের খান্দার এলাকায় জনৈক আতিকুল ইসলাম এর গ্যারেজ থেকে ১টি নীল রংয়ের ইজি বাইক একই তারিখ সাড়ে ১১ টার সময় জব্দ করা হয়। সর্বমোট ৪টি ইজি বাইক উদ্ধার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd