• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পৌর কর্মচারীর, আহত ৭ বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, সম্পাদক ও বার্তা সম্পাদককে বগুড়া জেলা প্রতিনিধিদের শুভেচ্ছা গাবতলীর বাগবাড়ী পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ছাত্রদল নেতা এম আর হাসান পলাশ বগুড়ার গাবতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্যের চারটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফিফা বিশ্বকাপে স্পেনের বিজয় নিশান, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা বগুড়ায় ছিনতাইকারী কর্তৃক সিএনজি চালকে হ*ত্যা : ওই মামলায় গ্রেফতারকৃত আসামীর মৃত গাবতলীতে ১০০ গ্রামে ১০০ ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান বগুড়ার ধুনটে গৃহবধূকে হত্যা, ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যদের খোঁজ নেই বগুড়ায় চালু হলো ‘প্রাণিবান্ধব শিক্ষার্থী ছাউনি’—সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়

বগুড়া সিটি করর্পোরেশন প্রজ্ঞাপন জারি, প্রশাসক হবেন অতিরিক্ত সচিব

Reporter Name / ১৬৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বগুড়া  : দেশের ১৩ তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের গেজেট হয়েছে। এর ফলে প্রায় দেড়শ বছরের বগুড়া পৌরসভা এখন বগুড়া সিটি কর্পোরেশন। এ সিটিতে ওয়ার্ড রয়েছে ২১টি। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরে তা গেজেট আকারে প্রকাশিত হয়। এদিকে বগুড়া সিটি কর্পোরেশনের জন্য প্রশাসক সরকারি কর্মকর্তা হলে তিনি হবেন অতিরিক্ত সচিব। আর নির্বাহী কর্মকর্তা হবেন যুগ্ম সচিব।এছাড়াও সিটি করপোরেশনে মন্ত্রণালয় থেকে প্রধান প্রকৌশলী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা নিয়োগ দেয়া হবে। এদিকে ঘোষিত প্রজ্ঞাপনে বলা হয়, যেহেতু সরকার স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯ (২০০৯ সনের ৬০ নং আইন) এর ধারা ৩ এর উপ-ধারা (৩) এর বিধান মোতাবেক বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকাসমূহের সমন্বয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) প্রতিষ্ঠা বিধিমালা, ২০১০, অতঃপর উক্ত বিধিমালা বলিয়া উল্লিখিত, এর বিধি ৫ এর উপবিধি (১) এর বিধান মোতাবেক বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা সম্পর্কে মতামত আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি জারির জন্য বগুড়া জেলার জেলা প্রশাসককে নির্দেশ প্রদান করেছিলো এবং যেহেতু, উক্ত নির্দেশ অনুযায়ী বগুড়া জেলার জেলা প্রশাসক উক্ত বিধিমালার বিধি ৫ এর উপ-বিধি (২) ও (৩) এর বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করিয়া উপ-বিধি (৫) এর বিধান অনুযায়ী নিম্ন তফসিলে বর্ণিত বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকাসমূহের সমন্বয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন দাখিল করেছেন এবং যেহেতু, সরকার উক্ত প্রতিবেদন বিবেচনা করিয়া নিম্ন তফসিলে বর্ণিত বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকাসমূহের সমন্বয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার সিদ্ধান্ত গ্রহণ করেছে সেহেতু, সরকার উক্ত বিধিমালার বিধি ৬ এর বিধান অনুযায়ী বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকাসহ নিম্ন তফসিলে বর্ণিত এলাকাসমূহের সমন্বয়ে বগুড়া সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা করলো।উত্তরে ৩ নম্বর নিশিন্দারা ইউনিয়ন (বগুড়া সদর), ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন (অংশ) (বগুড়া সদর) ও ৬ নম্বর শাখারিয়া ইউনিয়ন (বগুড়া সদর), দক্ষিণে ১ নম্বর আশেকপুর ইউনিয়ন (শাজাহানপুর), ২ নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর) ও ৩ নম্বর মাঝিড়া ইউনিয়ন (শাজাহানপুর), পূর্বে ২ নম্বর সাবগ্রাম ইউনিয়ন (বগুড়া সদর), ৫ নম্বর রাজাপুর ইউনিয়ন (বগুড়া সদর) ও ২ নম্বর মাদলা ইউনিয়ন (শাজাহানপুর), পশ্চিমে ১ নম্বর ফাঁপোড় ইউনিয়ন (বগুড়া সদর) ও ৪ নম্বর এরুলিয়া ইউনিয়ন (বগুড়া সদর) এলাকা নিয়ে নতুন এই সিটি করপোরেশনের সীমানা নির্ধারণ করা হয়েছে।এর আগে গত ৭ মে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন করে। সিটি করপোরেশন গঠনের প্রজ্ঞাপনে বলা হয়, সরকার স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর বিধান মোতাবেক বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার উদ্দেশ্যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) প্রতিষ্ঠা বিধিমালার বিধান মোতাবেক বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা সম্পর্কে মতামত আহ্বান করে একটি গণবিজ্ঞপ্তি জারির জন্য বগুড়া জেলার জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছিল।ওই নির্দেশ অনুযায়ী, বগুড়া জেলার জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিদ্যমান বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠার পক্ষে প্রতিবেদন দাখিল করেন। ফলে সরকার উক্ত প্রতিবেদন বিবেচনা করে বগুড়া পৌরসভা এবং সম্প্রসারিত এলাকার সমন্বয়ে বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা করল। সিটি কর্পোরেশনের গেজেট হওয়ার পর এবার প্রশাসক নিয়োগ করবে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd