• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রংপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদার দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা

বাংলাদেশ প্রেস ক্লাব ময়মনসিংহ বিভাগীয়, জেলা ও মহানগর অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Reporter Name / ১৮৮ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বাংলাদেশ প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয়, জেলা ও মহানগর অফিসের শুভ উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৬ জুন ২০২৬) বিকেল ৫টায় নগরীর কেওয়াটখালী ব্রিজ সংলগ্ন বা.কৃ.বি. রোডে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক ফরিদ খান। উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস ক্লাবের ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সাংবাদিক মীর বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাবের ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও বিভাগীয় সাধারণ সম্পাদক সাংবাদিক বেলাল আহমেদ সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুফাজ্জল হোসেন। সহ-সঞ্চালক ছিলেন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ।
বক্তারা তাঁদের বক্তব্যে সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংবাদিকদের ঐক্য ও দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলাদেশ প্রেস ক্লাব দেশের সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং নতুন এই অফিস উদ্বোধনের মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের সাংবাদিকদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত অফিস পরিদর্শন করেন এবং বাংলাদেশ প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
প্রতিবেদক:
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd