• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার বগুড়া-নওগাঁ সড়কে বাসের চাপায় নিহত ৭, আহত অন্তত ১৫ বগুড়ায় শাহসুলতান যাত্রীবাহী গাড়ির চাপায় অটোভ্যান চালক নিহত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে কথিত সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, গ্রেপ্তার ৩ আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পৌর কর্মচারীর, আহত ৭ বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত

বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন

Reporter Name / ৯৬ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

গাবতলী (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের পার-রানীরপাড়া এলাকায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি হিসেবে ‘রাখে আল্লাহ মারে কে’ বাইচ নৌকা তৈরির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) দুপুর ২টায় দক্ষিণ পার-রানীরপাড়া স্কুল মাঠসংলগ্ন এলাকায় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে পার-রানীরপাড়া যুব সমাজ, মহিষাবান, গাবতলী, বগুড়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিষাবান ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. আব্দুস সামাদ আজাদ। সহ-সভাপতি ছিলেন দরামপুর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. জহুরুল ইসলাম (ছুটু)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।

শুভ উদ্বোধক হিসেবে গাবতলী থানা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক এম. আর. ইসলাম রিপনের উপস্থিত থাকার কথা থাকলেও জরুরি কাজে বাইরে থাকায় তার পরিবর্তে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাবতলী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও গাবতলী পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হারুনুর রশিদ।

অনুষ্ঠানে বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ, সাবেক চেয়ারম্যান মো. মোতাহার হোসেন, গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মশিউর রহমান সুমন, মহিষাবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, গাবতলী থানা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও মহিষাবান ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জহুরুল ইসলাম এবং গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. তোমিরুল ইসলাম তৌকির।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ মানুষের মধ্যে আনন্দ-বিনোদনের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে। স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ ধরনের আয়োজনের মাধ্যমে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের সুযোগ তৈরি হয়েছে।

এ সময় স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও যুব সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, ‘রাখে আল্লাহ মারে কে’ বাইচ নৌকার নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর সুবিধাজনক সময়ে নৌকাবাইচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ইতোমধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd