• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার বগুড়া-নওগাঁ সড়কে বাসের চাপায় নিহত ৭, আহত অন্তত ১৫ বগুড়ায় শাহসুলতান যাত্রীবাহী গাড়ির চাপায় অটোভ্যান চালক নিহত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে কথিত সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, গ্রেপ্তার ৩ আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পৌর কর্মচারীর, আহত ৭ বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত

বগুড়ায় শাহসুলতান যাত্রীবাহী গাড়ির চাপায় অটোভ্যান চালক নিহত

Reporter Name / ১২২ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

 

বগুড়া, ৫ আগস্ট: বগুড়া সদর উপজেলার এরুলিয়া বিমানবন্দর এলাকায় শাহসুলতান যাত্রীবাহী একটি গাড়ির চাপায় শামীম হোসেন (৩৮) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শামীম হোসেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ভাতশুকানগাড়ী গ্রামের বাসিন্দা এবং রইস উদ্দিন ফকিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এরুলিয়া বিমানবন্দর এলাকায় চলাচলের সময় শাহসুলতান যাত্রীবাহী গাড়ির ধাক্কায় শামীম হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd