• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার বগুড়া-নওগাঁ সড়কে বাসের চাপায় নিহত ৭, আহত অন্তত ১৫ বগুড়ায় শাহসুলতান যাত্রীবাহী গাড়ির চাপায় অটোভ্যান চালক নিহত বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে কথিত সন্ত্রাসী আস্তানা উচ্ছেদ, গ্রেপ্তার ৩ আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পৌর কর্মচারীর, আহত ৭ বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত

বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

Reporter Name / ১৩৯ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

বগুড়া :
উত্তরাঞ্চলের পাঁচ জেলার সড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনার কার্যক্রম আরও দ্রুত ও কার্যকর করতে বগুড়ায় উদ্বোধন করা হয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) নতুন বগুড়া সড়ক জোন। এর ফলে গুরুত্বপূর্ণ সড়ক সংক্রান্ত কাজের জন্য সংশ্লিষ্টদের আর রংপুরে ছুটতে হবে না। এতে সময় ও ভোগান্তি কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

শনিবার (৮ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় বগুড়া সড়ক জোনের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম এমপি

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সওজ সূত্রে জানা গেছে, নতুন এই সড়ক জোনের আওতায় বগুড়া, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ ও সিরাজগঞ্জ জেলার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক নির্মাণ, প্রশস্তকরণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রমও এই জোনের মাধ্যমে সমন্বয় করা হবে।

এতদিন এসব জেলার সড়ক সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজের জন্য সংশ্লিষ্টদের রংপুরে যোগাযোগ করতে হতো। এতে সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ধরনের ভোগান্তিতে পড়তে হতো তাদের। বগুড়ায় সড়ক জোন চালু হওয়ায় এই সমস্যা অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, নতুন জোন প্রতিষ্ঠার ফলে পাঁচ জেলার সড়ক উন্নয়ন প্রকল্পের পরিকল্পনা, বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমে সমন্বয় বাড়বে। একই সঙ্গে জরুরি সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ দ্রুত বাস্তবায়নের সুযোগ তৈরি হবে। এতে উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগব্যবস্থার মানও আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধন শেষে মন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়া সড়ক ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd