• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রংপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদার দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা

আদমদীঘিতে যাত্রীবাহী বাসে অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৬৭ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

আদমদীঘিতে যাত্রীবাহী বাসে অভিযান: ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার হবির মোড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (৬ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বগুড়া ‘খ’ সার্কেলের উদ্যোগে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। অভিযানকালে সান্তাহার হবির মোড়ে জেলা ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে বগুড়া-নওগাঁ মহাসড়কের দক্ষিণ পাশে চট্টগ্রাম থেকে নওগাঁগামী হানিফ এন্টারপ্রাইজ-এর (রেজি. নং: ঢাকা মেট্রো-ব-১৪-৪০০৮) একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে টিকিটবিহীন যাত্রী মো. মিন্টু আলী প্রাং (৪৬)-এর পরিহিত ফুল প্যান্টের ডান পকেট থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন ও সিমকার্ডও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মিন্টু আলী প্রাং নওগাঁ জেলার আরজি নওগাঁ-মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত ইউসুফ আলী প্রাংয়ের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মণ্ডল বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd