• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, সম্পাদক ও বার্তা সম্পাদককে বগুড়া জেলা প্রতিনিধিদের শুভেচ্ছা গাবতলীর বাগবাড়ী পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ছাত্রদল নেতা এম আর হাসান পলাশ বগুড়ার গাবতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্যের চারটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফিফা বিশ্বকাপে স্পেনের বিজয় নিশান, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা বগুড়ায় ছিনতাইকারী কর্তৃক সিএনজি চালকে হ*ত্যা : ওই মামলায় গ্রেফতারকৃত আসামীর মৃত গাবতলীতে ১০০ গ্রামে ১০০ ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান বগুড়ার ধুনটে গৃহবধূকে হত্যা, ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যদের খোঁজ নেই বগুড়ায় চালু হলো ‘প্রাণিবান্ধব শিক্ষার্থী ছাউনি’—সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বগুড়ার শিবগঞ্জে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে দম্পতির ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গাবতলীতে ‘তোমাদের জন্য’-এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

গজারিয়ায় মাদকবিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ।

Reporter Name / ১৪০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

 

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মাদকবিরোধী আলোচনা সভা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এবং জেলা কার্যালয়, মুন্সিগঞ্জ ও মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৌসুমী মাহবুব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মেনহাজুল আলম পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ লুৎফর রহমান এবং রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মোঃ আতাউর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা শাহনাজ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ড. মোঃ আতাউর রহমান বলেন, মাদক একটি নীরব ঘাতক, যা তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ভয়াবহ সমস্যা থেকে জাতিকে রক্ষা করতে হলে সম্মিলিতভাবে কাজ করার বিকল্প নেই। তিনি বলেন, শিক্ষার্থীদের সচেতন করা অত্যন্ত জরুরি, কারণ তারাই দেশের ভবিষ্যৎ। শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শুধু শিক্ষাসামগ্রী নয়, বরং একটি আলোকিত ভবিষ্যতের দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, একজন শিক্ষিত মানুষ সাধারণত মাদক থেকে দূরে থাকে—এই বিশ্বাস সমাজে দৃঢ় করতে হবে। এজন্য অভিভাবক, শিক্ষক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সবাইকে মাদককে ‘না’ বলার এবং অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে এবং মাদকমুক্ত, শিক্ষাবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd