• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, সম্পাদক ও বার্তা সম্পাদককে বগুড়া জেলা প্রতিনিধিদের শুভেচ্ছা গাবতলীর বাগবাড়ী পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ছাত্রদল নেতা এম আর হাসান পলাশ বগুড়ার গাবতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্যের চারটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফিফা বিশ্বকাপে স্পেনের বিজয় নিশান, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা বগুড়ায় ছিনতাইকারী কর্তৃক সিএনজি চালকে হ*ত্যা : ওই মামলায় গ্রেফতারকৃত আসামীর মৃত গাবতলীতে ১০০ গ্রামে ১০০ ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান বগুড়ার ধুনটে গৃহবধূকে হত্যা, ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যদের খোঁজ নেই বগুড়ায় চালু হলো ‘প্রাণিবান্ধব শিক্ষার্থী ছাউনি’—সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বগুড়ার শিবগঞ্জে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে দম্পতির ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গাবতলীতে ‘তোমাদের জন্য’-এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

বগুড়ায় রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

Reporter Name / ১৭৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

আগামীকাল শুক্রবার (৮ মে) বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের উদ্যোগে জার্মান রেড ক্রসের সহযোগিতায় মানবতাই ঐক্য এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়া জেলা পরিষদ প্রাঙ্গণে জনসচেতনতামূলক শান্তিপূর্ণ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় পতাকা উত্তোলন ও শান্তি, মানবতা ও সেবার প্রতীক হিসেবে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। রেড ক্রিসেন্ট বগুড়া ইউনিটের কার্যনির্বাহী কমিটি এবং যুব ও স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক শান্তিপূর্ণ মানববন্ধন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মানবসেবা, দুর্যোগ প্রস্তুতি, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ নন্দীগ্রাম কাহালু আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের চেয়ারম্যান ও বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. আহসানুল তৈয়ব জাকির।
এছাড়াও উপস্থিত ছিলেন, বগুড়া ইউনিটের সেক্রেটারি মোঃ শাহাদৎ হোসেন, ইউনিট কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহিদ উন নবী সালাম, আবিদুর রহমান সোহেল, মোঃ মাহফুজুল হক এবং রাশেদা খাতুন রানী, বগুড়া ইউনিটের আজীবন সদস্য হাবিবুর রশিদ সন্ধান, জার্মান রেড ক্রসের প্রতিনিধি আনোয়ারুল আবেবীন বাপ্পি এবং উপ-যুব প্রধান-০১ ধ্রুব সারথি গোস্বামী অর্ঘ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিট কর্মকর্ত শিকাদার রাহাত ইসলাম।
বক্তারা তাদের বক্তব্যে মানবতার সেবায় রেড ক্রিসেন্টের ভূমিকার প্রশংসা করেন এবং দুর্যোগ মোকাবিলা, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবকদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd