বগুড়ার কাহালু উপজেলার সদর ইউনিয়নের দামাই খাঁ পাড়া গ্রামের পিতা মোঃ আব্দুল হামিদ এর ছেলে মোঃ হেমায়েত হোসেন (৩৯) কে, কোডিন যুক্ত মাদকদ্রব্য যাহার পরিচিতি নাম ESkuf ৭ বোতলসহ গ্রেফতার।
আজ বুধবার (১৩ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে, কাহালু সদর ইউনিয়নের দামাই খাঁ পাড়া গ্রামের আসামীর বসতবাড়ীর শয়ন ঘরের ভিতরে দরজার আড়ালে দন্ডায়মান আসামীর ডান হাতে ধরা একটি প্লাষ্টিক বাজারের ব্যাগের মধ্যে ESkuf ৭ বোতলসহ উদ্ধার করা হয়।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে কাহালু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে একটি নিয়মিত মামলা দায়ের করেন।