• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল পৌর কর্মচারীর, আহত ৭ বগুড়ায় ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ নিহত জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, সম্পাদক ও বার্তা সম্পাদককে বগুড়া জেলা প্রতিনিধিদের শুভেচ্ছা গাবতলীর বাগবাড়ী পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ছাত্রদল নেতা এম আর হাসান পলাশ বগুড়ার গাবতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্যের চারটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফিফা বিশ্বকাপে স্পেনের বিজয় নিশান, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা বগুড়ায় ছিনতাইকারী কর্তৃক সিএনজি চালকে হ*ত্যা : ওই মামলায় গ্রেফতারকৃত আসামীর মৃত গাবতলীতে ১০০ গ্রামে ১০০ ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান বগুড়ার ধুনটে গৃহবধূকে হত্যা, ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যদের খোঁজ নেই বগুড়ায় চালু হলো ‘প্রাণিবান্ধব শিক্ষার্থী ছাউনি’—সামাজিক মাধ্যমে আলোচনার ঝড়

বগুড়া গাবতলী হাতীবান্ধা নাজমুল হত্যা মামলার মূল সহযোগী গ্রেপ্তার

Reporter Name / ১৩৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্ধা এলাকায় নাজমুল ইসলাম হত্যা মামলার মূল সহযোগীকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যায় হাতিবান্ধা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম জাহিদ হাসান ওরফে উজ্জল (৩২)। তিনি গাবতলী উপজেলার হাতিবান্ধা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় গাবতলী থানায় ২০২৩ সালের ২৩ অক্টোবর হত্যা মামলা দায়ের করা হয়। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান।তিনি বলেন, ২০২৩ সালের ২০ অক্টোবর অসুস্থ স্ত্রীকে হাসপাতালে নেওয়ার জন্য সিএনজি আনতে বাড়ি থেকে বের হওয়ার পর নাজমুল ইসলাম নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানোর পর ২২ অক্টোবর হাতিবান্ধা এলাকার একটি আমন ধানক্ষেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।জসীম উদ্দিন খান আরও বলেন, নিহত নাজমুল ইসলামের ফুপাতো ভাইয়ের দায়ের করা একটি ধর্ষণ মামলার আপস-মীমাংসার জন্য তাঁকে দীর্ঘদিন ধরে চাপ দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় গ্রেপ্তার জাহিদ হাসান ও তাঁর সহযোগীরা বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দেন। তদন্তে পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে পরিকল্পিত হত্যাকাণ্ডের তথ্য পাওয়া গেছে।তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিআইডির একটি দল অভিযান চালিয়ে জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd