গাবতলী(বগুড়া) প্রতিনিধিঃ ১৫ মে বগুড়ার গাবতলীর সুখানপুকুর রেলওয়ে চ্ত্তরে জাতীয়তাবাদী রিকসা,ভ্যান শ্রমিক দলের আয়োজনে কর্মি সভা উপজেলা রিকসা ভ্যান শ্রমিক দলের সভাপতি জনাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, উদ্বোধন করেন জেলা জাতীয়তাবাদী রিকসা ভ্যান শ্রমিক দলের সভাপতি জালাল উদ্দিন প্রামানিক, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের সাধারণ সম্পাদক বিএম বকুল মোল্লা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রমিক দল শহর শাখার সাবেক সভাপতি লিটন শেখ বাঘা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহিন পাইকার, সুখানপুকুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী রিকসা, ভ্যান শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আল আমিন ব্যাপারী, উপজেলা শ্রমিক দলের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, আটো ভ্যান রিক্সা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সুমন মিয়া, সুখানপুকুর ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি মাসুদ রানা, সাবেক সদস্য সচিব ইউসুফ আলী প্রমূখ। অনুষ্ঠান টি সন্চলনা করেন যুবদল নেতা শাহ আলম।সভা শেষে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দল সুখানপুকুর ইউনিয়ন শাখার ১৯ সদ্যস কমিটি গঠন করা হয়েছে।