• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা মহাস্থানগড় ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় নিহত ১ শাজাহানপুরে কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফ র‌্যাবের খাঁচায় বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার বগুড়ার গাবতলীতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের অভিযোগে যুবক আটক, ঘটনাস্থলে পুলিশ আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত মা বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু গাবতলীতে ১৫ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড তীব্র তাপদাহে রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ

গাবতলীতে ১৫ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

Reporter Name / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

গাবতলী বগুড়া 
বগুড়ার গাবতলী উপজেলার কলেজপাড়া ও পাইকারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) ডিএনসি, বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল গাবতলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে। অভিযানের সময় উপজেলার কলেজপাড়া ও পাইকারপাড়া এলাকা থেকে দুই আসামীকে ১৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাবতলী উপজেলার কলেজপাড়ার বাসিন্দা মো. শাহারিয়ার (৩৭), পিতা: মো. নূরুল ইসলাম এবং পাইকারপাড়া এলাকার মো. আতিকুর রহমান (৩২), পিতা: মো. জহুরুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. শাহারিয়ারকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. আতিকুর রহমানকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
ডিএনসি সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd