• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা মহাস্থানগড় ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় নিহত ১ শাজাহানপুরে কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফ র‌্যাবের খাঁচায় বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার বগুড়ার গাবতলীতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের অভিযোগে যুবক আটক, ঘটনাস্থলে পুলিশ আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত মা বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু গাবতলীতে ১৫ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড তীব্র তাপদাহে রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ

বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করেছে দুপচাঁচিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, একটি বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে অবস্থান করছিল ডাকাত দলের সদস্যরা। এমন তথ্যের ভিত্তিতে দুপচাঁচিয়া থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে একটি রিভলভার, একটি চাইনিজ কুড়াল, একটি কাটার, দুটি বার্মিজ চাকু, একটি স্লাই রেঞ্জ, দুটি গামছা এবং ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, সময়োপযোগী অভিযানের ফলে সম্ভাব্য একটি ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং সাম্প্রতিক সময়ে সংঘটিত কয়েকটি ডাকাতির ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততার তথ্যও পাওয়া গেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরও তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd