• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

Reporter Name / ১৩০ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

গাবতলী বগুড়াঃ
বগুড়ার গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ধনঞ্জয় পূর্বপাড়া যুব সমাজের আয়োজনে অনুষ্ঠিত সকাল-সন্ধ্যা মেলার ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন M R Hasan Polash, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের নেতৃবৃন্দ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত ঘোড়া ও আরোহীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং অতিথিরা তাদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুরস্কার বিতরণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে ঘোড়দৌড় প্রতিযোগিতার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd