• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা মহাস্থানগড় ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় নিহত ১ শাজাহানপুরে কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফ র‌্যাবের খাঁচায় বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার বগুড়ার গাবতলীতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের অভিযোগে যুবক আটক, ঘটনাস্থলে পুলিশ আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত মা বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু গাবতলীতে ১৫ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড তীব্র তাপদাহে রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ

তীব্র তাপদাহে রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

দেশব্যাপী চলমান তীব্র তাপদাহে শ্রমজীবী ও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিট। এর অংশ হিসেবে আজ বুধবার শহরের নবাববাড়ী রোড এলাকায় রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাতা বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বগুড়া ইউনিটের চেয়ারম্যান এ কে এম আহসানুল তৈয়ব জাকির। তিনি বলেন, প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমজীবী মানুষের কষ্ট অনেক বেশি। তাদের কিছুটা স্বস্তি দিতে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
এ সময় রেড ক্রিসেন্টের স্থানীয় নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন। তারা জানান, তাপদাহের কারণে ঝুঁকিতে থাকা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
ছাতা পেয়ে রিকশাচালকরা সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এ উদ্যোগকে সময়োপযোগী ও মানবিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তীব্র রোদে কাজের সময় ছাতাগুলো তাদের কিছুটা হলেও সুরক্ষা ও স্বস্তি দেবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd