• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

বগুড়া প্রতিনিধি:

বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন আনোয়ার হোসেন (৬০), পিতা মৃত কুড়ানো তালুকদার এবং মোছা. রমিছা খাতুন (৫৫), পিতা মৃত ওমর আলী। উভয়ের বাড়ি বেলঘড়িয়া দক্ষিণপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) সকালে জনৈক পুটু মিয়ার বাড়িতে পানি পান করতে গেলে অসাবধানতাবশত তারা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। কাহালু থানার পিএসআই আসিফ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, রমিছা খাতুন তার মেয়ে খাদিজার সঙ্গে বসবাস করতেন। খাদিজার স্বামী আব্দুল আজিজ কর্মসূত্রে নাটোরে অবস্থান করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd