• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, সম্পাদক ও বার্তা সম্পাদককে বগুড়া জেলা প্রতিনিধিদের শুভেচ্ছা গাবতলীর বাগবাড়ী পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ছাত্রদল নেতা এম আর হাসান পলাশ বগুড়ার গাবতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্যের চারটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফিফা বিশ্বকাপে স্পেনের বিজয় নিশান, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা বগুড়ায় ছিনতাইকারী কর্তৃক সিএনজি চালকে হ*ত্যা : ওই মামলায় গ্রেফতারকৃত আসামীর মৃত গাবতলীতে ১০০ গ্রামে ১০০ ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান বগুড়ার ধুনটে গৃহবধূকে হত্যা, ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যদের খোঁজ নেই বগুড়ায় চালু হলো ‘প্রাণিবান্ধব শিক্ষার্থী ছাউনি’—সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বগুড়ার শিবগঞ্জে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে দম্পতির ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গাবতলীতে ‘তোমাদের জন্য’-এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

গাবতলী (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুরে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সুখানপুকুর এম আর এম উচ্চ বিদ্যালয় মাঠে সুখানপুকুর রেলওয়ে বন্দর কৃষি উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। তিনি বলেন, নারী ক্রীড়াবিদদের এগিয়ে নিতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গাজী মাশকুরুল আলম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুখানপুকুর ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল আহসান ডিটল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, কলেজ ছাত্রদলের সভাপতি মিলনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
টুর্নামেন্টে গাবতলী রক্সি ফুটবল একাডেমি ও আরাফাত রহমান স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন ফারুক প্রাং।
খেলা শেষে প্রধান অতিথি এম আর হাসান পলাশ বিজয়ী ও অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় নারী ফুটবলের বিকাশে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
স্থানীয় ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd