• বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জাতীয় দৈনিক ভোরের চেতনা প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত, সম্পাদক ও বার্তা সম্পাদককে বগুড়া জেলা প্রতিনিধিদের শুভেচ্ছা গাবতলীর বাগবাড়ী পূর্বপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পরিদর্শনে ছাত্রদল নেতা এম আর হাসান পলাশ বগুড়ার গাবতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সংরক্ষিত নারী ইউপি সদস্যের চারটি বসতঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ফিফা বিশ্বকাপে স্পেনের বিজয় নিশান, অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয় শিরোপা বগুড়ায় ছিনতাইকারী কর্তৃক সিএনজি চালকে হ*ত্যা : ওই মামলায় গ্রেফতারকৃত আসামীর মৃত গাবতলীতে ১০০ গ্রামে ১০০ ফুটবল বিতরণ, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান বগুড়ার ধুনটে গৃহবধূকে হত্যা, ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যদের খোঁজ নেই বগুড়ায় চালু হলো ‘প্রাণিবান্ধব শিক্ষার্থী ছাউনি’—সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় বগুড়ার শিবগঞ্জে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদের জেরে দম্পতির ওপর হামলার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গাবতলীতে ‘তোমাদের জন্য’-এর উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

বগুড়ায় হত্যা মামলার সাক্ষীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় একটি হত্যা মামলার সাক্ষীকে ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি এবং বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মো. নাইম শেখ (২৬) বগুড়া সদর থানায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মো. নাইম শেখ বগুড়া সদর থানার মামলা নং-২০ (তারিখ: ০৭ ডিসেম্বর ২০২৩), জিআর নং-১১৪৯, পেনাল কোডের ৩০২/৩৪ ধারার একটি হত্যা মামলার সাক্ষী। অভিযোগে তিনি উল্লেখ করেন, ওই মামলার এজাহারভুক্ত আসামিরা তাকে দীর্ঘদিন ধরে আদালতে সাক্ষ্য না দেওয়ার জন্য বিভিন্ন সময় ভয়ভীতি ও চাপ প্রয়োগ করে আসছিল।
নাইম শেখের দাবি, আদালতে সাক্ষ্য দেওয়ার পর থেকে অভিযুক্তরা তাকে বিভিন্ন স্থানে দেখে গালিগালাজ, মারধরের হুমকি এবং প্রাণনাশের ভয় দেখিয়ে আসছে। অভিযোগে বলা হয়, গত ১৮ জুন ২০২৬ তারিখ দুপুরে নামাজগড় এলাকার ঢাকা বেকারির সামনে অভিযুক্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণের চেষ্টা করলে তিনি দৌড়ে সেখান থেকে প্রাণে রক্ষা পান।
এছাড়া গত ২১ জুন ২০২৬ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযুক্তরা তার বসতবাড়ির সামনে এসে অশালীন ভাষায় গালিগালাজ করে। তাকে না পেয়ে বাড়ির প্রধান ফটকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করার আগে পুনরায় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় কয়েকজন স্থানীয় ব্যক্তি সাক্ষী রয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী মো. নাইম শেখ জানান, বিষয়টি আত্মীয়-স্বজন ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে বগুড়া সদর থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পত্রিকা কাটিং করুন দয়া করে
পত্রিকা নাম দৈনিক বগুড়ার বার্তা
২৫/৬/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd