• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ চার স্কুলছাত্রী সিলেটে উদ্ধার, মানবপাচার চক্রের সংশ্লিষ্টতার সন্দেহ

Reporter Name / ১২২ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

 

ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে নিখোঁজ হওয়া চার স্কুলছাত্রীকে সিলেট থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সিলেটের একটি বাস কাউন্টারে গোয়াইনঘাটগামী বাসের জন্য অপেক্ষারত অবস্থায় তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শিক্ষার্থীরা নিখোঁজ হওয়ার পর থেকেই তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্তে অভিযান শুরু করা হয়। তদন্তের এক পর্যায়ে সিলেটে তাদের অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে নিরাপদে উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, সিলেটে যাওয়ার আগে তারা কিছু সময় ঢাকায় অবস্থান করেছিলেন।

ঠাকুরগাঁওয়ের সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে চার শিক্ষার্থী বাড়ি থেকে বেরিয়ে যায়। চক্রটি তাদের ভারতে পাচারের চেষ্টা করছিল বলে সন্দেহ করা হচ্ছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন এবং শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পুলিশ আরও জানায়, উদ্ধার হওয়া চার শিক্ষার্থীকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এলেও মানবপাচার চক্রের তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। পুলিশ অভিভাবকদের সন্তানদের চলাফেরা, অনলাইন যোগাযোগ এবং অপরিচিত ব্যক্তির প্রলোভন সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

(তদন্ত চলমান। নতুন তথ্য পাওয়া গেলে প্রতিবেদনটি হালনাগাদ করা হবে।)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd