• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়ার বাঙালি নদীতে গোসলে নেমে নিখোঁজ স্কুলছাত্র তীর্থ সাহার লাশ উদ্ধার

Reporter Name / ১৭৩ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা উপজেলার আড়িয়াঘাট বাঙালি নদীতে পরিবার-পরিজনের সঙ্গে গোসলে নেমে পানির স্রোতে ভেসে যাওয়া স্কুলছাত্র শ্রী তীর্থ সাহা (১৭)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।

জানা যায়, গত শুক্রবার (৫ জুন) বিকেলে সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়াঘাট বাঙালি নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসল করতে যান তীর্থ সাহা। এ সময় নদীর প্রবল স্রোতে তিনি ভেসে গিয়ে নিখোঁজ হন।

নিখোঁজ তীর্থ সাহা উপজেলার সোনাতলা নতুন বন্দর এলাকার শ্রী দীপক সাহার ছেলে। ঘটনার সময় তার সঙ্গে মা তৃষা সাহা, বোন মেঘা সাহা, কাকিমা লক্ষ্মী কর্মকার, কাকাতো ভাই বিশাল সাহা ও কাকাতো বোন ভূমি সাহা নদীতে গোসল করছিলেন।

নিখোঁজ হওয়ার পর সোনাতলা ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর শনিবার (৬ জুন) সকাল ৭টার দিকে আড়িয়াঘাট ব্রিজের নিচে বাঙালি নদী থেকে তীর্থ সাহার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার খবর পেয়ে সোনাতলা থানার এসআই মো. মোবারক হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd