• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

বগুড়ার শিবগঞ্জে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

শিবগঞ্জ বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (৭ জুন) ডিএনসি, বগুড়া এর ‘খ’ সার্কেলের একটি আভিযানিক দল এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব জিয়াউর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ সময় মাদকসহ দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ আলী হোসেন প্রাং (৩৭), পিতা: মৃত আতাউর রহমান, সাং- আমতলী বড় বাজার এবং মোঃ আব্দুল হামিদ রুবেল (২৫), পিতা: মোঃ ইদ্রিস আলী, সাং- ধামাহার আরামন। উভয়েই শিবগঞ্জ উপজেলা, বগুড়া জেলার বাসিন্দা।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে উভয় আসামিকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd