• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঘোড়দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপ ঘিরে বগুড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা মহাস্থানগড় ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে বাসের চাপায় নিহত ১ শাজাহানপুরে কিশোরীকে ধর্ষণ মামলার পলাতক আসামি আরিফ র‌্যাবের খাঁচায় বগুড়ার দুপচাঁচিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার বগুড়ার গাবতলীতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের অভিযোগে যুবক আটক, ঘটনাস্থলে পুলিশ আদমদীঘিতে মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত মা বগুড়ার কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু গাবতলীতে ১৫ গ্রাম গাঁজাসহ দুইজন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড তীব্র তাপদাহে রিকশাচালকদের মাঝে ছাতা বিতরণ

গাবতলীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুই মোটরসাইকেল চালককে জরিমানা

Reporter Name / ৩২ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

গাবতলী  (বগুড়া):
বগুড়ার গাবতলী উপজেলায় ট্রাফিক শৃঙ্খলা ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (১ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমানের নির্দেশনায় উপজেলার কেন্দ্রীয় তিনমাথা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে দুইজন মোটরসাইকেল চালককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন।
এ সময় তিনমাথা এলাকায় দীর্ঘদিনের যানজট নিরসনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়। তিনমাথা মোড়ের তিন দিকের সড়কে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত সিএনজি, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন পার্কিং এবং যাত্রী উঠানামা নিষিদ্ধ ঘোষণা করা হয়।
প্রশাসন জানায়, মঙ্গলবার থেকে নির্দিষ্ট দূরত্ব চিহ্নিত করে ডিমারকেশন করা হবে। নির্দেশনা অমান্য করে যত্রতত্র যানবাহন পার্কিং বা যাত্রী উঠানামা করালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন এবং যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd