• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
শেরপুরে দুই বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা গাবতলী সরকারি কলেজ মাঠে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচি পালন বগুড়ায় দুই কাচ্চি প্রতিষ্ঠানে অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা নিঝুম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ওয়াহেদ হোসেন নিঝুম হত্যার প্রতিবাদে মানববন্ধন বগুড়ার সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্মৃতিস্তম্ভে প/ট/কা বি/স্ফো/র/ণ,পথচারীদের মাঝে আতঙ্ক বগুড়ায় ডলার চানাচুর কারখানায় ৩ লাখ টাকা জরিমানা এনজিওর লোন নিতে গিয়ে ধর্ষণের অভিযোগ, মামলার পলাতক আসামি মাসুদ গ্রেপ্তার বগুড়ার গাবতলীর মহিষাবানের পার রানীর পাড়াতে নৌকা তৈরির উদ্বোধন গাবতলী উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষমেলা বগুড়ায় সওজের সড়ক জোন উদ্বোধন, ভোগান্তি কমবে উত্তরাঞ্চলের ৫ জেলার

তালাকের পরও স্ত্রী স্বীকৃতির দাবিতে অনশন, বগুড়া সদরে উত্তেজনা

Reporter Name / ১৩৯ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর উপজেলার জোড়গাছা হাট এলাকায় দাম্পত্য বিরোধ ও তালাককে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উভয় পক্ষের সম্মতিতে তালাক সম্পন্ন হওয়ার পরও স্ত্রী স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন এক তালাকপ্রাপ্ত নারী। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
জানা গেছে, ঘটনাটি বগুড়া সদর উপজেলার কুটুরবাড়ী এলাকায় ঘটেছে। অভিযোগ অনুযায়ী, স্থানীয় বাসিন্দা এস এম সায়মন রাব্বি দাবি করেন, পারিবারিক ও দাম্পত্য বিভিন্ন সমস্যার কারণে তিনি তার স্ত্রী হাবিবা আক্তারকে তালাক প্রদান করেন। বিয়ের পর থেকেই তাদের মধ্যে নানা বিষয়ে মতবিরোধ ও পারিবারিক কলহ চলছিল, যা একপর্যায়ে সম্পর্কের অবনতির দিকে নিয়ে যায়।
সায়মন রাব্বির অভিযোগ, তালাক কার্যকর হওয়ার পরও হাবিবা আক্তার স্ত্রী স্বীকৃতির দাবিতে বিভিন্ন সময়ে লোকজন নিয়ে তার বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করেন। সর্বশেষ ঈদ উপলক্ষে সায়মনের মা বাড়িতে অবস্থানকালে হাবিবা কয়েকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে এসে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করেন। এ সময় বাড়ির সামনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে সায়মনের মা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তালাকের পর বিষয়টি নিয়ে কয়েক দফা উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
সায়মনের মা অভিযোগ করে বলেন, “আমার ছেলেকে জোরপূর্বক ফাঁসিয়ে বিয়ে করানো হয়েছিল। পরবর্তীতে সে হাবিবাকে তালাক দেয়। সেই তালাককে কেন্দ্র করেই কিছু লোকজন নিয়ে আমাদের বাড়িতে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।”
অন্যদিকে হাবিবা আক্তার দাবি করেন, “প্রথমে আমাদের কোরআন ছুঁয়ে বিয়ে হয়েছিল। পরে সায়মনদের বাড়িতে বৈঠকের মাধ্যমে কাজি ডেকে পুনরায় আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করা হয়। আমি আমার বৈধ অধিকার ও স্ত্রী হিসেবে স্বীকৃতি চাই।”
এ বিষয়ে বগুড়া সদর থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ঘটনাটি নিয়ে উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া গেছে। বিষয়টির সত্যতা ও আইনগত অবস্থান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd